উত্তরদিনাজপুর

নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল করোনেশন হাইস্কুলের দুই ছাত্রের

বন্যার জলে প্লাবিত হওয়া নদীর জলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো দুই স্কুল ছাত্রের। এমনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ কুলীক নদীতে। রায়গঞ্জ শহরের করোনেশন হাই স্কুলের নবম শ্রেনীর এই দুই ছাত্র সোমনাথ সাহা ও দ্বৈপায়ন সাহা এদিন নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলীয়ে যায়। দুই ছাত্রের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ শহরজুড়ে। পুলিশ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। 

 

            স্থানীয় সুত্রে জানাজায়, শনিবার বিদ্যালয় ছুটি থাকায় রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরের বাসিন্দা করোনেশন হাইস্কুলের পাঁচ ছাত্র বাবা- মায়ের অগোচরে বাড়ি থেকে বেড়িয়ে রায়গঞ্জ বন্দর শ্মশ্মান ঘাটে কুলিক নদীতে স্নান করতে নামে। নদীতে প্রচুর জল ও স্রোত থাকায় এদের মধ্যে দুই ছাত্র সোমনাথ সাহা ও দ্বৈপায়ন সাহা জলে তলিয়ে যায়। বাকিরা চিৎকার চেঁচামেচি করলে শ্মশ্মান ঘাটে থাকা স্থানীয় বাসিন্দারা জলে ঝাঁপিয়ে পরে দুই ছাত্রকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।